নওগাঁয় অধ্যক্ষ নজরুল ইসলামের স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

নওগাঁর মান্দা উপজেলায় "চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন,দুর্নীতি

নওগাঁয় অধ্যক্ষ নজরুল ইসলামের স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ নওগাঁর মান্দা উপজেলায় "চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে অসদাচরণের প্রতিবাদে তার স্থায়ী পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা"। 

রোববার (২০ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের এলাকাবাসীর আয়োজনে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক খায়রুল আলম, শিক্ষার্থী ইশরাত হিমেল রিমা ও আয়েশা সিদ্দিকা। এছাড়াও স্থানীয় আব্দুস সালাম, গিয়াস উদ্দিন সরদার, রোস্তম আলী,সাইফুল ইসলাম,ইয়াছিন আলী, মমতাজ বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম স্কুলে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন তিনি বর্তমানে বিএনপির কিছু কর্মীদের প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি নিয়ম বহির্ভূতভাবে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ নিয়োগ বাণিজ্য করেছেন আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে। ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সঙ্গে অসদাচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস দেখায় না। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে করেন। এছাড়াও তিনি স্কুলের অফিস কক্ষে সহকারী এক শিক্ষিকার সাথে অর্থনৈতিক কাজে জরীত হওয়ার পরেও দলীয় প্রভাব খাটিয়ে স্কুলে থেকে যান। অতিদ্রুত অধ্যক্ষ নজরুল ইসলাম এর স্থায়ীভাবে পদত্যাগের দাবি জানান এলাকাবাসী।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️