বাঘায় সাংবাদিকের উপর ইমু হ‍্যকার ও মাদক কারবারি'র হামলা

রাজশাহীর বাঘা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে পূর্ব শত্রুতা থেকে সাংবাদিক আবুল হাসেম ও তাঁর পিতার উপর সন্ত্রাসী হামলা

বাঘায় সাংবাদিকের উপর ইমু হ‍্যকার ও মাদক কারবারি'র হামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে পূর্ব শত্রুতা থেকে সাংবাদিক আবুল হাসেম ও তাঁর পিতার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। 

সাংবাদিক আবুল হাসেম জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের একজন গর্বিত সদস্য। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। 

রবিবার (২০ অক্টোবর) বেলা ৩:৪৫ ঘটিকায় সাংবাদিক আবুল হাসেমের নিজ বাসায়,বাঘা উপজেলার পাকুড়িয়ায় হামলার ঘটনা ঘটে। 

ঘটনা ও এজাহার সুত্রে জানা যায়,পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি শুকুর আলীর ছেলে সুমন আলীর নেতৃত্বে আজাহার আলী,সুজন আলীসহ মাদক ব্যবসায়ীরা ও ইমু হ‍্যকার সাংবাদিক হাসেমের পরিবারের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় সাংবাদিক হাসেম ও তাঁর পিতা। হামলায় হাসেমের মাথায় ৫ টি ও তার পিতার মাথায় ১২ টি সেলাই পড়ে। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে। এঘটনায় বাঘা থানায় এজাহার দায়ের করাও হয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন,মাদক কারবারি ও ইমু হ‍্যকাররা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তুচ্ছ ঘটনায় তাঁরা যাকে তাকে মারধর করেন। প্রকাশ্যে মাদক বিক্রি করেন। ঘটনায় প্রথমে কথা কাটাকাটি পর্যায়ে থাকলেও পরে হাসুয়া, হাতুড়িসহ অস্ত্রসজ্জিত মাদক কারবারিরা আবারও হামলা চালায়। হামলায় সাংবাদিক হাসেমের পিতার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করেন। এরপর সাংবাদিক হাসেম বাধা দিতে গেলে তাঁকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। 

জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করেছি। এজাহার দায়ের হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️