চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জের আয়োজন এ সভা হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি করতে প্রচার-প্রচারনা বাড়াতে হবে। চালকদের পাশাপাশি পথচারীদের সতর্ক থাকতে হবে। এছাড়া সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন, উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃ দাঃ), সওজ,সড়ক উপ-বিভাগের মোঃ মেহেদী খান, চাঁপাইনবাবগঞ্জ বিআরটি এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ শাহজামান হক,নিরাপদ সড়ক চায় কমিটির প্রতিনিধি মোসাঃ ফারুকা বেগম,জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম,সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,সিভিল সার্জনের প্রতিনিধি,সরকারি-সেরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️