চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন আমনুরা ঝিলিম বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার সংলগ্ন মৃত বাহার আলীর ছেলে মো. আলম আলী (৪৮) কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ২০৬টি গাঁজার পুড়িয়া (ওজন ১ কেজি) এবং অপর একটি ব্যাগে পলিথিনে মোড়ানো ছোট-বড় ২৬টি গাঁজার পোটলা (ওজন ২৫০ গ্রাম) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️