চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ এক নারী আটকarrested with liquor

মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ ১ নারীকে আটক করেছে র‌্যাব। তল্লাশিকালে শয়ন কক্ষের মেঝেতে বিশেষ কায়দায় গোপন কক্ষে লুকানো অবস্থায় চোলাই মদ উদ্ধার করা হয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ এক নারী আটকarrested with liquor

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরীটোলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪২ বোতল (৪৯ লিটার ৭০০ মি. লি.) দেশীয় মদসহ ১ নারীকে আটক করেছে র‌্যাব। 

আটক নারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চৌধুরীটোলা গ্রামের মৃত দুলু মন্ডলের সহধর্মিণী মোছা. শাহানা (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২৬ আগস্ট শনিবার রাত ৯ টার দিকে আসামি শাহানার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। 

তল্লাশিকালে শয়ন কক্ষের মেঝেতে বিশেষ কায়দায় বানানো গোপন কক্ষে লুকানো অবস্থায় ১৪২ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়। 

কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। 

র‌্যাব আরও জানায়, আটক শাহানা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে গোপন কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রি করা হয়। তার নামে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️