চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে তারা প্রতীকের গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে তারা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও সংসদ বিরোধী দলীয় উপনেতা মরহুম এহসান আলী খাঁনের সন্তান জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে তারা প্রতীকের গণসংযোগ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে তারা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও সংসদ বিরোধী দলীয় উপনেতা মরহুম এহসান আলী খাঁনের সন্তান জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন। বুধবার বিকেলে পৌরসভার বিশ্বরোড মোড়, শিয়ালা কলনি,উপ-রাজরাপুর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা করেন তিনি।

গণসংযোগকালে তারা প্রতীকের প্রার্থী ফজলুর ইসলাম খাঁন সুমন বলেন,আমি যদি নির্বাচনে জয়যুক্ত হই তাহলে একটি স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জ বানাব। যেখানে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু থাকবে না। সবাই চিকিৎসা পাবেন সরকারি হাসপাতালে। ছেলে-মেয়েরা স্কুলে গেলে বাবা-মায়েরা টেনশনমুক্ত থাকবেন। বিগত সরকার এ দেশে যুবকদের মাদকে আসক্ত করে গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। মাদকের নীল দংশনে আজ আমাদের যুবসমাজ বিপন্ন। আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কোনো মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী রাখব না।

প্রচারণাকালে দেখা যায়,ফজলুর ইসলাম খাঁন সুমন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার দোকান থেকে উঠে এসে তার সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমনকি রিকশাচালকরাও রিকশা থামিয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র চাঁপাইনবাবগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক এবাদত হোসেন সাহেব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সদস্য আলী নয়ন,সদস্য আমিনুল ইসলাম, সাগর আহমেদ,আশিক আলী, জামাল হোসেন, কাজল আহমেদসহ জেএসডি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।