চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৪ জুন) সকাল সোয়া ৮টার দিকে শহরের নিউ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিস জানায়, সকালে মার্কেট খোলার আগেই রাজশাহী স্টোরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়ে ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনে।

ফায়ার সার্ভিসকে খবর দিলে সদর উপজেলার তিনটি,শিবগঞ্জের দুটি ও নাচোলের একটি মিলে মোট ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের পুরো আসবাবপত্র ও পোশাক আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও আগুনের ধোঁয়ায় অন্তত আরও ৮-১০টি দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে জেলা সদরের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে শিবগঞ্জের আরও দুটি ও নাচোল উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়াও আশেপাশের পুকুর ডোবা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️