চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

২টি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ২৭৮ টাকা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে  ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৭০০ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ড্রেন ২টি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ২৭৮ টাকা।

পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের আওতায় এই ড্রেন দুটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১২ নম্বর ওয়ার্ডে ৬নং প্যাকেজের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের জন্য দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মি. এহতেশামুল হকের সঙ্গে পৌরসভার চুক্তি সম্পাদিত হয়েছে। ৬নং প্যাকেজের চুক্তিমূল্য ১ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ২৭৮ টাকা। এই প্যাকেজের আওতায় চকপাড়া ইব্রাহিমের বাড়ি হতে ফরিদ উদ্দীনের বাড়ি পর্যন্ত ভায়া ব্রিজ আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। ড্রেনটির দৈর্ঘ্য ১ হাজার ১১০ মিটার।

অপরদিকে একই প্রকল্পের আওতায় ১৩ নম্বর ওয়ার্ডের বাহির টিকরামুপর মাদ্রাসা মোড় থেকে রেহাইচর ব্যাঙপাড়া মোড় পর্যন্ত ৫৯০ মিটার দৈর্ঘ্যে আরসিসি কভার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এই ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ৫৭ হাজার টাকা। এই প্যাকেজে মোট বরাদ্দ আছে ৯০ লাখ ৩০ হাজার টাকা। এই প্যাকেজটির অধীন অবকাঠামো উন্নয়ন কাজ নির্মাণ করবে চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাটের মেসার্স দুলহা এন্টারপ্রাইজ ও মো. শাহ আলমগীর (জেভি)।

বৃহস্পতিবার সকালে পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই ড্রেন ২টি নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. মোখলেসুর রহমান।

১২নং ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়া মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম আলী এবং রেহাইচর ব্যাঙপাড়ায় সভাপতিত্ব করেন কাউন্সিলর আব্দুল খালেক।

অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন: পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান ও দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক রোকন-উজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিরা।

১৩ নম্বর ওয়ার্ডে আগামী ৩ মাসের মধ্যে আরো ১২ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন কাজ উদ্বোধন করা হবে বলে তার বক্তব্যে জানান মেয়র মোখলেসুর রহমান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️