চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় আনন্দে এলাকাবাসী

দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যানসহ দুজন কমিশনারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় আনন্দে এলাকাবাসী

মামুন সরকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :গতকাল মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ দুজন কমিশনারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দুই কমিশনারের একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এদিকে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

নব-নিযুক্ত দুদক কমিশনার ‘মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী’ একজন স্বনামধন্য অবসরপ্রাপ্ত জেলা জজ ও লেখক। তিনি কৃতী পরিবারের সন্তান। তাঁর পিতা চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় নিবাসী ‘আলহাজ্ব শাহজাহান আলী মিঞা ওরফে পচু হাজী’ হলেন হযরত শাহনেয়ামতুল্লাহ (রাঃ) এর নবম অধনস্তন পুরুষ (বংশধর), একজন সমাজসেবী ব্যক্তিত্ব। তাঁর এক বোন ‘জাহ্ণবী জাইমা’ খ্যাতিমান কবি ও লেখক।

উল্লেখ্য, গতকাল দুদকের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন এবং নতুন দুই কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ-কে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️