চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মামুন সরকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার র‌্যালি ও পথসভার মধ্যদিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন- জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহসভাপতি ড. মোহা. এমরান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদি, অধ্যক্ষ মোহাম্মদ জোব্দুল হক, অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, অ্যাডভোকেট ড. তসিকুল ইসলাম, মো. শাহজাহান আলীসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন ড. মো. শরিফুল ইসলাম। কর্মসূচিতে জেলা ও উপজেলার মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা মানবাধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️