সংসদে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে নীতিনির্ধারণ সম্ভব হয় না-ফয়েজ আহমদ

প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না।

সংসদে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে নীতিনির্ধারণ সম্ভব হয় না-ফয়েজ আহমদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না। শুক্রবার দুপুরে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সংসদীয় ব্যবস্থায় নির্বাচনের পর যিনি সংসদ নেতা হন, তিনিই সরকারপ্রধান হন। এর ফলে রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর অতিমাত্রায় ক্ষমতার প্রভাব পড়ে। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না।

তিনি আরও বলেন, ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন- এই তিন স্তম্ভকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যে সেই পথ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সূত্র_বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️