গানম্যান চাইলেন হান্নান মাসউদ,যা বললেন আবেদনে

হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের ঝনঝনানি রয়েছে। পাশাপাশি নির্বাচনি মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে

গানম্যান চাইলেন হান্নান মাসউদ,যা বললেন আবেদনে

জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের ঝনঝনানি রয়েছে। পাশাপাশি নির্বাচনি মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ রাখা এবং নিরাপদভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনার স্বার্থে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছি। এটি কেবল আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, আমি চাই সব ভোটার যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে হান্নান মাসউদ গানম্যান চেয়ে আবেদন করেছেন। আবেদনটি গ্রহণ করে জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমরা আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র_বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️