খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়-সারা দেশের মানুষ উদ্বিগ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়-সারা দেশের মানুষ উদ্বিগ্ন
সংগ্রহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়, সারা দেশের সাধারণ মানুষ গভীর মনবেদনা নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম ও সদকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠান তত্ত্বাবধায়নকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে যার যার নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানান তিনি।

বহু ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে দাবি করে দলের এই শীর্ষ নেতা আরো বলেন, দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন বেগম জিয়া। দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া যে আপসহীন ভূমিকা রেখেছেন তা বৃথা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️