চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এক বাংলাদেশী নিখোঁজ 

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মোহাম্মদ লাল চান নামে এক বাংলাদেশি।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এক বাংলাদেশী নিখোঁজ 
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মোহাম্মদ লাল চান নামে এক বাংলাদেশি। শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর আর ফিরে আসতে পারেননি এবং তার কোন খোঁজও মিলছে না। 

স্থানীয়দের কাছ থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। 

স্থানীয়রা জানান,মোহাম্মদ লাল চান নারায়ণপুর ইউনিয়নের কালুপুরের বাসিন্দা। শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। অন্যরা ফিরে আসলেও লাল চান ফিরে আসেননি। সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেননি। 

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, স্থানীয়দের কাছ থেকে বিজিবি লাল চানের সীমান্ত অতিক্রমের খবর জেনেছে বিজিবি। পরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। 

তিনি বলেন,জোহরপুর সীমান্তে গতরাতে (শনিবার রাতে) কোন গুলির শব্দ শোনে নি বিজিবির টহল দল। কাজেই তার মারা যাওয়ার খবর সঠিক নয় বলেই মনে করছে বিজিবি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️