চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক

বাল্যবিয়ে সমাজের একটি মারাত্মক ব্যাধি এ ব্যাধি হতে আপনাদের সচেতন হতে হবে

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কল্যাণী মহিলা সংসদের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব ও কল্যাণী মহিলা সংসদের সভাপতি মাহফুজা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা সুলতানা বলেন, বাল্যবিয়ে সমাজের একটি মারাত্মক ব্যাধি। এ ব্যাধি হতে আপনাদের সচেতন হতে হবে। প্রতিটি পরিবারের মা-বাবার সচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে। তিনি বলেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধন করেছে এবং মেয়েরা যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে এজন্য অনেক সুবিধা প্রদান করছেন। তাই কেউ মেয়েদের খরচের কারণে বোঝা মনে করে পড়াশোনা না করিয়ে বাল্যবিয়ে দিবেন না। এখন মেয়েদের খরচ সরকার বহন করছে। আপনাদের ছেলেমেয়ে বা আশপাশের ছেলেমেয়েদের যাতে বাল্যবিয়ে না দিতে পারে এজন্য আপনারা আইনের সহায়তা নিবেন এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে অবহিত করবেন। তা না করতে পারলে আপনারা ৯৯৯ অথবা ১০৯ নম্বরে কল করবেন। আপনাদের নাম-পরিচয় গোপন রাখা হবে। সবমিলিয়ে আপনার মেয়েকে যদি বিপদের মুখে ফেলতে না চান, তাহলে অবশ্যই বাল্যবিয়ে দিবেন না।

বিশেষ অতিথি ছিলেন কল্যাণী মহিলা সংসদের সহসভাপতি ডা. রেশমা খাতুন। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি ফাওজিয়া আলম, কল্যাণী ও মহিলা সংসদের সাধারণ সম্পাদক গৌরী চন্দ সিতু, সহ-সম্পাদক ফারুকা বেগম, সদস্য অ্যাডভোকেট আঞ্জুমান আরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️