গোমস্তাপুরে বিশেষ অভিযানে মালামাল,মাদকসেবী ও হেরোইনসহ গ্রেফতার-১৩
গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গাড়ির যন্ত্রাংশ,হেরোইন ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (রবিবার) প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে।
অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা: ০২ গ্রাম হিরোইনসহ হাতেনাতে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।সরকারি ও জননিরাপত্তামূলক সম্পদ রক্ষায় পুলিশের অভিযানে ১৯ কেজি বৈদ্যুতিক সিলভারের তার উদ্ধারসহ ১ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রকাশ্য স্থানে মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির অপরাধে পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নূরে আলম জানান,এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং চুরির সিন্ডিকেট ভেঙে দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মোট ১৩ জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




