চাঁপাইনবাবগঞ্জে সংবাদ প্রকাশের জেরে হামলা শিকার দীপ্ত টিভির সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দীপ্ত টিভির এক সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ প্রকাশের জেরে হামলা শিকার দীপ্ত টিভির সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দীপ্ত টিভির এক সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আলমগীর হোসেন সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে তিনি মোটরসাইকেলযোগে সদর উপজেলার দারিয়াপুর গোরস্থান মোড়ে পান ক্রয় করতে যান। এ সময় স্থানীয় মো. সৈয়ব আলী (২৭), মো. আব্দুল্লাহ (২৭) ও অজ্ঞাতনামা আরও একজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে তিনি প্রতিবাদ করলে তারা এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা সাংবাদিকের কাছ থেকে নগদ ২১ হাজার ৩০০ টাকা, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধির একটি ওয়ালটন ল্যাপটপ (ম‚ল্য প্রায় ৪৫ হাজার টাকা) এবং গুরুত্বপ‚র্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। এতে তার ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় গিয়ে এজাহার দায়ের করেন।

ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করে বলেন, ২০১৯ সালের এক ককটেল বিস্ফোরণ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে আসামিরা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গতরাতে পুলিশ আসামীর বাড়িতে অভিযান চালিয়ে পাইনি এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️