চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের কামড়ে হাবিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ জুলাই) ভোরে শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকার মৃত লোকমানের ছেলে হাবিবুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়,ভোরে নিজ বাড়িতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ হাবিবুর রহমানকে কামড় দেয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুরের মৃত্যু হয়।
ওসি একরামুল হোসাইন পিপিএম জানান,খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




