চাঁপাইনবগঞ্জে একটি কোচ বাসে অগ্নিকাণ্ড

তুহিন পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

চাঁপাইনবগঞ্জে একটি কোচ বাসে অগ্নিকাণ্ড

চাঁপাইনবাবগঞ্জ শহরে মেরামতকালে তুহিন পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা বাসস্ট্যান্ডে তুহিন পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে। এতো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, শহরের ঢাকা বাসস্ট্যান্ডে তুহিন পরিবহনের একটি বাসে কাজ করছিলেন শ্রমিকরা। বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান বলেন, এটি কোনো নাশকতা নয়। বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লেগেছে। এতে শ্রমিক আইয়ুব আলী আহত হয়েছেন। 

এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️