ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বারঘরিয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ৪নং বারঘরিয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

শনিবার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ইউনিসেফ ও ইউএসএইড’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সোনালী ব্যাংক নিউমার্কেট শাখার ব্যবস্থাপক মো. আশরাফ আলী।

এসময় বারঘরিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন বাংলাদেশ ও বারঘরিয়া ইউনিয়ন পরিষদের-পরিছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত মানুষ মারা যাচ্ছে। অথচ, আমাদের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আপনারা যদি আপনাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারেন, কোনোখানে যদি পানি না জমে তাহলে ডেঙ্গুবাহিত এডিস মশা জন্মাতে পারবে না, ফলে কেউ ডেঙ্গুতে আক্রান্তও হবে না। তাই আসুন আমরা সচেতন হই, রাস্তাঘাট, ঘরবাড়ি, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️