বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট জেলাপর্যায়ে শেষ হলো

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট জেলাপর্যায়ে শেষ হলো

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট জেলাপর্যায়ে শেষ হলো

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকাল সাড়ে ৪টায় বালক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে শিবগঞ্জ উপজেলার রানীনগর সরকারি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এর আগে বিকাল সাড়ে ৩টায় বালিকা পর্যায়ে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে শিবগঞ্জ উপজেলার বাবুপুর-লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাচোল উপজেলার টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। খেলায় শিবগঞ্জ উপজেলা ৫-০ গোলে নাচোল উপজেলাকে পরাজিত করে।

খেলা শেষে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ উভয় দলেরর হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোসিকুল আলম বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু।

টুর্নামেন্টে বালক ও বালিকা পর্যায়ে ১০টি বিদ্যালয় অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️