মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবীদের মূল্যায়ন করেন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবীদের মূল্যায়ন করেন : আব্দুল ওদুদ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবীদের মূল্যায়ন করেন

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবীদের মূল্যায়ন করেন। মূল্যায়ন করেন বলেই এমপিদের হাত থেকে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে নিয়ে সরকারিভাবে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ফলে যারা মেধাবী, যারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন তারাই নিয়োগ পাচ্ছেন। কাজেই তোমরা যারা আজকে শিক্ষার্থী তাদের প্রতি আমার আহ্বান, ভালোভাবে পড়াশোনা করো। কারণ, মেধাবীদের চাকরির জন্য ঘুরতে হয় না।

রবিবার চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ নেয়ামতুল্লাহ কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওদুদ এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মপরিকল্পনা করে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়েসহ সরকারের মেগা প্রকল্পের সুফলের কথা তুলে ধরার পাশাপাশি তার হাত ধরে মহানন্দায় ‘শেখ হাসিনা’ সেতু, বাস্তবায়নাধীন রাবারড্যাম, আন্তঃনগর ট্রেন, রেললাইন সংস্কার, শাহ নেয়ামতুল্লাহ কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র-বিনা স্থাপন, ২৫০ শয্যার জেলা হাসপাতালসহ দৃশ্যমান উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন ২০০৮ সালে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অর্থ বরাদ্দ নিয়ে আমি এসব উন্নয়ন করেছিলাম। আমার আরো অনেক পরিকল্পনা ছিল, যা এতদিন বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু আপনারা আমাকে ভোট না দেয়ায় আমার ভাই বিএনপি নেতা হারুনুর রশীদ এমপি নির্বাচিত হন। কিন্তু চার বছরে তিনি একটি ইটও গাড়তে পারেননি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষর্থীদের দাবির প্রেক্ষিতে আব্দুল ওদুদ এমপি বলেন- এবার প্রথমেই শাহ নেয়ামতুল্লাহ কলজ জাতীয়করণ করা হবে। এছাড়াও শহীদ মিনার, হোস্টেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন করা হবে বলে আশ^াস প্রদান করেন।

শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, শাহ নেয়ামতুল্লাহ কলজের গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ। এছাড়া অভিভাবক আব্দুস সোবহান, বাংলাদেশ ছাত্রলীগ শাহ নেয়ামতুল্লাহ কলজ শাখার সভাপতি রুবেল আলী মন্ডল ও সাধারণ সম্পাদক অভিজিত সরকার জয়, শিক্ষার্থী অসিম ও হাসিমা খাতুনও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…’ গানটির সঙ্গে নবীন শিক্ষর্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করেন প্রবীণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️