চাঁপাইনবাবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর আকাশ (৩০) নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর আকাশ (৩০) নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশের দরগা পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়ার মৃত আয়নাল হকের ছেলে।

নিহতের ছোট ভাই আশিক জানান, গত ৩০ মার্চ রবিবার রাতে হোটেলের কাজ শেষে ঈদের বাজার নিয়ে বাড়ি আসবে বলে ফোনে পরিবারের সঙ্গে কথা হয়। এরপর আমার ভাই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যানি। তিনি আরো জানান, আজ মঙ্গলবার সকালে একজন এসে জানায় পুকুরে কি যেন ভাসছে। পরে দেখা যায় আমার ভাইয়ে মরদেহ ভাসছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশে দরগা পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এঘটার আসল কারণ। এ ঘটনায় জিডি করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️