চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে গাঁজা পাচারের সময় একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে গাঁজা পাচারের সময় একজন আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত ‘এ জে আর কুরিয়ার সার্ভিস’-এর জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজুল শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল শান্তিমোড়ে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। এ সময় একটি বুকিং করা পার্সেলের ভেতরে থাকা চা পাতার বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাচারের জন্য মাদকগুলো অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।

র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদকচক্র কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক ছড়িয়ে দিচ্ছে। আটক মিরাজুল এই চক্রের একজন সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️