চাঁপাইনবাবগঞ্জে একদফা দাবিতে নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি

একদফা দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন

চাঁপাইনবাবগঞ্জে একদফা দাবিতে নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক,অতিরিক্ত মহাপরিচালক,পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের একদফা দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এই কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার আজিম উদ্দিন, নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন হাসি, নার্সিং ইন্সট্রাক্টর মোমতাজ বেগম, সিনিয়র স্টাফ নার্স ওবাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা তাদের একদফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

একদফা দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে কর্মবিরতি চললেও জরুরি সেবা দেওয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️