চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাবেক সেনা সদস্যসহ চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাবেক সেনা সদস্যসহ চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। আজ (৪সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন.সাবেক সেনা কর্মকর্তা আলহাজ সায়েদুজ্জামান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান,সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মেহেদি হাসান,স্থানীয় বাসিন্দা সাগর।

এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন— বিএনপি নেতা শওকত আলী ও ইউসুফ আলী লাভলু।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত এলাকার ভবিষ্যৎ প্রজন্ম। এখনই যদি রুখে না দাঁড়ানো যায়, তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। যে পরিবারে মাদকাসক্ত আছে, একমাত্র সে পরিবারের সদস্যরাই বলতে পারবে মাদকাসক্ত কী যন্ত্রণার। তাই অবিলম্বে চাঁন্দলাই জোড়বাগান এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️