সারাদেশের ন্যায় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

সারাদেশের ন্যায় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সারাদেশের ন্যায় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন: সারাদেশের ন্যায় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের নবম আহ্বায়ক কমিটি।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই কমিটি ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির অনুমোদনপত্র প্রকাশ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা আব্দুর রাহিমকে। সদস্য সচিব হয়েছেন একই এলাকার সাব্বির আহমেদ। মুখ্য সংগঠক করা হয়েছে শিবগঞ্জের মোত্তাসিন বিশ্বাসকে আর মুখপাত্র হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের রুমি খাতুন। ওই কমিটিতে ২০ জনকে যুগ্ম আহ্বায়ক,১৬ জনকে যুগ্ম সদস্য সচিব,১৮ জনকে সংগঠক ও ১০৬ জনকে সদস্য করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️