নিয়ামতপুরে জামায়াত প্রার্থীর জনসভা

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা

নিয়ামতপুরে জামায়াত প্রার্থীর জনসভা

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে হ্যালিপোর্ট ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পোরশা, সাপাহার উপজেলা জামায়াতের আমির, এনসিপির যুব শক্তির যুগ্ন-আহ্বায়ক নিশাত আহমেদ, উপজেলা-জেলা ছাত্রশিবির নেতৃবৃন্দ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, এদেশের মানুষকে নির্যাতন ও জুলুমের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে ও ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠনে ১১ দলীয় ঐক্যজোটের বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাস অক্ষুণ্ণ রাখতে উপস্হিত সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিগত এমপিরা এলাকার উন্নয়নে উদাসীন ছিলেন। তিনি নির্বাচিত হলে বরেন্দ্র এলাকার মাছের বাজার নিশ্চিতকরনে কাজ করবেন। আলোচনা সভা শেষে একটি র‍্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️