এনসিপি নেতাকে গুলি-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলির পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি।

এনসিপি নেতাকে গুলি-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

চাঁপাই প্রেস ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলির পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন ২০টি অতিরিক্ত টহল দল বৃদ্ধির পাশাপাশি ১০টি অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কাজ শুরু করেছে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ও অপরাধীরা যাতে ভারতে পালাতে না পারে তাই অতিরিক্ত টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

চেকপোস্টগুলোতে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এমনকি চেকপোস্টগুলোতে তল্লাশি কাজে যোগ দিয়েছে ডগ স্কোয়াড। এছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অরক্ষিত তারের বেড়া নেয় এমন এলাকাগুলোতে বাড়তি সর্তক অবস্থান নেয়া হয়েছে বলে জানায় বিজিবি অধিনায়ক।

উল্লেখ্য, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনায় দুর্বৃত্তরা প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথা লক্ষ করে গুলি চালায়। এতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️