চাঁপাইনবাবগঞ্জের কিশোর গ্যাং নেতা রাব্বি ও দুই সহযোগী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত কিশোর গ্যাং নেতা ককটেল রাব্বি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জের কিশোর গ্যাং নেতা রাব্বি ও দুই সহযোগী গ্রেফতার

মোঃ ইয়ামিন হাসান শুভ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত কিশোর গ্যাং নেতা ককটেল রাব্বি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

৯ অক্টোবর ২০২৪ তারিখে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রেল গেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ককটেল রাব্বি (২৫), যার বিরুদ্ধে পূর্বেও নাশকতার অভিযোগ রয়েছে, আসন্ন দুর্গাপূজায় সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা তথ্য থেকে জানা যায়। গ্রেফতারকৃত অন্য দুই সহযোগী হলেন মো.জাকির হোসেন (৩৫) ও মো. জিঞ্জির সোহেল (৩০),যারা রাব্বির সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

গত ২০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত এক সংঘর্ষে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। সেই ঘটনার পর থেকে রাব্বি পলাতক ছিল। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রাব্বির ৫ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল,কিন্তু রাব্বি ধরা ছোঁয়ার বাইরে ছিল।

এবারের সফল অভিযানে র‌্যাব-৫ ককটেল রাব্বি এবং তার সন্ত্রাসী নেটওয়ার্কের উপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️