চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাতার বিড়িসহ দুইজন আটক

বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিনচালিত নৌকাসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাতার বিড়িসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন। অভিযানে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিনচালিত নৌকাসহ দুজনকে আটক করা হয়।

আটক হওয়া যুবকরা হলেন- উপজেলার চরপাঁকা গ্রামের মো. হারেজ আলীর ছেলে মো. নাদিম আলী (২৩) ও মো. খাইরুল ইসলামের ছেলে মো. শাওন আলী (২২)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ৫৩ বিজিবির টহলদল সোমবার সন্ধ্যায় অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোগলাউড়ি এলাকা দিয়ে নৌকাযোগে চোরাচালানি মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে টহলদল পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় ২ জন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু টহলদল তাদের ধরে ফেলে। তাদের ধরার পর টহলদল নৌকাটি তাদের হেফাজতে নিয়ে তল্লাশি করে ১ হাজার ৫৮০ প্যাকেট অবৈধ ভারতীয় পাতার বিড়ি ও নৌকাটিসহ নাদিম আলী ও শাওন আলীকে আটক করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️