বাবুডাইং চট্টিগ্রামে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নং ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাবুডাইং এর চট্টিগ্রামে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে

বাবুডাইং চট্টিগ্রামে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নং ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাবুডাইং এর চট্টিগ্রামে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ।

এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি অর্থব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, সারাদেশে মসজিদ, মাদ্রাসা, গোরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থবরাদ প্রদান, জাতির পিতা বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামিক ফাউন্ডেশন সৃষ্টিসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এসময় ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানসহ ইউনিয়ন পরিষদের সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️