নওগাঁ অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন হাসপাতালে ভর্তি

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় ৬ জন অসুস্থ হয়ে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার সকাল ১০টায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

নওগাঁ অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন হাসপাতালে ভর্তি

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় ৬ জন অসুস্থ হয়ে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার সকাল ১০টায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা যায়- অচেতনরা সবাই পেশায় রাজমিস্ত্রী। তারা ঢাকা থেকে ট্রাক যোগে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলো। ভোরে সেহেরির খাবার হিসেবে পথিমধ্যে পাউরুটি, কলা ও পানি খেয়েছিল। এর কিছুপর তারা অচেতন হয়ে পড়ে। ভোরে নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে তাদের ফেলে রেখে চলে যায়। সকাল ৮টায় স্থানীয়রা বিষয়টি দেখে থানায় সংবাদ দেয়। পরে সদর থানা পুলিশ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল ১০ টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন রয়েছে।

নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৬জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের সাথে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলা পানি আর রুটি খাওয়ার পর আর কিছু মনে নেই। তবে ধারনা করা হচ্ছে এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। 

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ড মেডিসিনস ডা. রাশেদ বলেন-খাবারের সাথে তাদের উচ্চ ক্ষমতা সম্পূন্ন ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে। এজন্য রোগীরা এখন ঘুমে আছে। তবে সবাই সুস্থ আছে। গুরুত্বর মনে হচ্ছে না। ঔষধের ক্ষমতা শেষ হয়ে গেলে তারা সুস্থ হয়ে উঠবে। তবে স্বাভাবিক হতে সময় লাগবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️