চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারী ভারতে আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে গরু চোর সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারী ভারতে আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে গরু চোর সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মো. মমিন আলী (২৫)। সঙ্গে থাকা অন্য দুইজন মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু—তাদের মধ্যে একজন ভারতের ভেতরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং অপরজন ধাওয়ার সময় বাংলাদেশে ফিরে এসেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভারতীয় পুলিশ দুইজনকে আটক করেছে। অপর দিকে একজন ভারতের ভেতরে অবস্থান করছেন এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে এসেছেন।

বিজিবি জানায়,আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন। এ সময় সাতটি গরুসহ বিএসএফ তাঁদের ধাওয়া করে এবং গরুগুলো জব্দ করে নিয়ে যায়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️