চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জেলা কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণাপত্র পাঠ করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জেলা কমিটির আহবায়ক ও সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।

ঘোষণাপত্রে বলা হয়, নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, স্লোগানে বা বক্তৃতায় থাকলে হবে না। প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে।

নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণে নারীর সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদান নিশ্চিত করতে ১১ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, কামাল সুকরানা, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী রাশিদা খাতুন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️