চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদরে নিখোঁজের পাঁচদিন পর আনারুল ইসলাম (৫৮) নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদরে নিখোঁজের পাঁচদিন পর আনারুল ইসলাম (৫৮) নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের ৬ নম্বর ওয়ার্ডের বটতলা হাট সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আনারুল বটতলা হাট বিশ্বাসপাড়া মহল্লার মৃত মিনারুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ৪ জানুয়ারি দিবাগত রাত থেকে নিখোঁজ হন চা বিক্রেতা আনারুল।পরে ওইদিন রাতেই তার ছেলে থানায় একটি জিডি করে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হলে আনারুলের বড় মেয়ে বৃষ্টি খাতুন (৩০) ঘটনাস্থলে পৌঁছে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন,বাহ্যিকভাবে লাশটির দেহে তেমন কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি। তবে এখনই মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️