চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা পৌর শহরের বড়বাজার ও কলেজ রোডে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা পৌর শহরের বড়বাজার ও কলেজ রোডে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন। অভিযানে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়। 

বড়বাজারের আসিফ মেডিকেল হলকে ৪ হাজার এবং কলেজ রোডের মর্তুজা মেডিসিন সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসিফ মেডিকেল হল ও মর্তুজা মেডিসিন সেন্টার উভয় ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এজন্য ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(ঘ) ধারায় মামলা দিয়ে ২ ফার্মেসির মালিকের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম। অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️