‎চুনারুঘাটে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর চার বছর বয়সী শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে

‎চুনারুঘাটে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর চার বছর বয়সী শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বদরগাজী এলাকার সুতাং নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

‎নিহত মুনতাহা উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

‎স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) দুপুরে বাড়ির পাশের সুতাং নদীর পাড়ে হাত ধোয়ার সময় মুনতাহা নিখোঁজ হয়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন ধরে নদীতে অভিযান চালায়, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎তিন দিন পর সকালে নিখোঁজ স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বদরগাজী এলাকায় নদীর একটি গাছের গোড়ায় আটকে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা গিয়ে মুনতাহার লাশ শনাক্ত করেন।

‎শিশুটির মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️