বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে যুবক লাশ উদ্ধার 

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে যুবক লাশ উদ্ধার 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশে খবর দেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

‎পুলিশ জানায়, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল—তা এখনো নিশ্চিত করা যায়নি।

‎নিহত সাকিব হাওলাদার বরিশালের দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

‎নিহতের বাবা জসিম হাওলাদার অভিযোগ করে বলেন, “আমার ছেলে গত রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় ওঠে। তখন সে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে জানায়, যাত্রীদের আচরণ ভালো লাগছে না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

‎স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থমকে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

‎বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️