নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার প্রস্তুতের অভিযোগে দুই বেকারিকে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার প্রস্তুতের অভিযোগে দুই বেকারিকে জরিমানা

স্বপন রবি দাশহবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ নভেম্বর) আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

‎অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের কোনো লেবেল বা মেয়াদ উল্লেখ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর অ্যামোনিয়াম মিশিয়ে খাবার প্রস্তুতির অভিযোগ প্রমাণিত হয়।

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় আরাফাত বেকারির স্বত্বাধিকারী বাবুল মিয়াকে ৫০ হাজার এবং হানিফ বেকারির স্বত্বাধিকারী মো. সুজন মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারকারীদের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”

‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️