চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার (৯ মে) গভীর রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সদর উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন চারজন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হাদি আয়নাল মন্ডলের ছেলে আমিনুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোহাম্মদ আজিজুল ইসলাম, বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত মুনতাজ মন্ডলের ছেলে মো. আবুল বাশার, সদর উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক ও মহারাজপুর গ্রামের মৃত সতেমান মন্ডলের ছেলে মো. নুরুল হুদা।

নাচোল উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন চারজন। তারা হলেন- নাচোল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম (৫৭), নিতাই চন্দ্র বর্মন (৫৮), লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম (৫০), আওয়ামী লীগ কর্মী মো. বাবুল হক।

শিবগঞ্জ উপজেলায় গ্রেফতার হয়েছেন দুজন। তারা হলেন- চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী মাস্টার (৫৫), চককীর্তি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার (৩০)।

ভোলাহাট উপজেলায় গ্রেফতার হয়েছেন দুজন। তারা হলেন- যুবলীগ নেতা মনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তার।

গোমাস্তাপুর উপজেলায় গ্রেফতার হয়েছেন একজন। তিনি হলেন গোমস্তাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম আনসারী (৫৫)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️