মাধবপুরে দিনদুপুরে শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি-স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনদুপুরে এক শিক্ষিকার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে

মাধবপুরে দিনদুপুরে শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি-স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনদুপুরে এক শিক্ষিকার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে স্থানীয় জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে চাষী মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী গৌরী রাণী বণিক স্থানীয় জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় ৩–৪ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে শিক্ষিকার পরিচয় ও মোবাইল নম্বর জানতে চায়। পরে তারা কৌশলে ঘরে প্রবেশ করে এক তরুণীর মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর আলমিরা ভেঙে চার থেকে পার্চঁ ভরি স্বর্ণালঙ্কার ও তিন- চার লাখ টাকা লুট করে নিয়ে যায়।

‎ঘটনার পর শিক্ষিকার স্বামী বাবুল বণিক ও স্কুলের প্রধান শিক্ষক নুরুল্লাহ ভূঁইয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎ভুক্তভোগী শিক্ষিকা গৌরী রাণী বণিক বলেন, “দিনদুপুরে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। তারা আমার সমস্ত স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে। আমি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️