‎মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ও ড্রেজার জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর-মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে

‎মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ও ড্রেজার জব্দ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর-মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী একটি মামলায় বিজয়নগর উপজেলার নওয়াগাঁও গ্রামের বাসিন্দা

‎কুরবান ভূইয়া ছেলে রনি মিয়াকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ওই অর্থদণ্ড আদায়ও করা হয়।

‎অভিযান চলাকালে মাধবপুর উপজেলার তুলসিপুর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও বেশ কিছু পাইপ জব্দ করা হয়। এ ছাড়া একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়।

‎অভিযানে সহায়তা করেন স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️