‎হবিগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে

‎হবিগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার চাকলাপুঞ্জি এলাকা থেকে তাকে আটক করে।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মকবুল হোসেন (৩০)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের বাসিন্দা এবং মৃত সোনাফর আলীর ছেলে।

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মকবুলকে হাতেনাতে আটক করা হয়। তার হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মকবুল জানায়, তিনি দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজা স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

‎পরে মকবুল হোসেনকে উদ্ধারকৃত গাঁজাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️