মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বেকারি শ্রমিকের মৃত্যু হয়েছে

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্বপন রবি দাশহবিগঞ্জ:‎হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ মিয়া (২৪) নামে এক বেকারি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে মোশারফ মিয়া তার মামার মালিকানাধীন একটি বেকারির ভ্যানে মালামাল গুছাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি একটি খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

‎নিহত মোশারফ মিয়া মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বেকারিটিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

‎মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মোশারফ ছিলেন একজন দায়িত্বশীল, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের যুবক। তার অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীরা গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️