কারাগারে দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের মৃত্যু

দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের কারাগারে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

কারাগারে দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের মৃত্যু

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান কারাগারে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

‎সূত্র জানায়, শুক্রবার রাতে কারাগারে থাকা অবস্থায় শফিকুল ইসলাম খান হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

‎শফিকুল ইসলাম খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১১ আগস্ট নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে রাখা হয়।

‎বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

‎উল্লেখ্য, মোঃ শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তাকে গত ২৭ জুন ২০২৫ তারিখে দুমকী থানার মামলা নং–১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছিল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️