দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের অর্থায়নে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

‎উপজেলা প্রাণিসম্পদ অফিসার (অঃদঃ) ডা. মো. আলাউদ্দিন মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র পটুয়াখালীর উপ-পরিচালক শুভেন্দু সরকার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমির হোসেন হাওলাদার, যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এলডিডিপি কর্মকর্তা ডা. অশোক হালদার।

‎প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. আলমাস হাওলাদার ও মোসা. ইরানি বেগম।

‎এ সময় বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, উন্নত খামার প্রযুক্তি, কৃত্রিম প্রজনন কার্যক্রম এবং আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত স্টল প্রদর্শনীতে স্থান পায়। খামারিরা আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন এবং স্টল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️