বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান:জরিমানা আদায় 

বুড়িচং-য়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে জরিমানা আদায়সহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান:জরিমানা আদায় 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

রাতভর খাড়াতাইয়া নতুন বাজার, ইছাপুরা, ভরাসার বাজার, পয়াত, ফকির বাজার, কালিকাপুর, বাকশীমূল ও থানা রোডসহ একাধিক স্পটে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে মাটি কাটার সাথে সংশ্লিষ্টদের তথ্য সরবরাহকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাকৃত ব্যক্তির নাম রুবেল রানা (৩১)। তিনি বাকশীমূল গ্রামের বাসিন্দা এবং তার পিতা মৃত আবুল হাসেম।

এছাড়া ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনার সময় মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয় এবং যন্ত্রটি বিকল করে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও তানভীর হোসেন বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️