নাচোলে নবনির্বাচিত এমপি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ
আবুল হোসেন নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করলেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পৌর জামায়াতের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ফুলবাগান ও হাসপাতাল চত্বর পরিস্কারকালে উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসরাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক,নায়েবে আমীর ডাক্তার রফিকুল ইসলাম, পৌর সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন ও নেজামপুর ইউনিয়ন আমীর ওবাইদুল্লাহ। পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় সংসদসদস্যের পক্ষ থেকে পরিচ্ছন্নতা সামগ্রী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছিলে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানি সরদারের সভাপতিত্বে উপজেলা মিনি কনফারেন্স কক্ষে মতবিনিময়কালে সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য সকল কর্মকর্তাদেরকে প্রজাতন্ত্রের আন্তরিক সেবক ও মানবিক হওয়ার আহ্বান জানান। এসময় তিনি রাস্তায় যানবাহন থেকে চাঁদাবাজদের চিহ্নিত করে তাদেরকে ওই পেশা থেকে ফিরিয়ে উত্তোম পেশা গ্রহণে চেষ্টা করা ও নাচোল এলাকায় রাসায়নিক সার সিন্ডিকেটের বিষয়ে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান এ সময় নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামী সহ স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন।




