নাচোলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে সমন্বয় সভা

নাচোল উপজেলায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

নাচোলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নেজামপুরে অবস্থিত প্রয়াসের ইউনিট-২২-এ এই সভা অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নেজামপুর কমিউনিটি ক্লিনিকের সহসভাপতি হাজি ওহিদুজ্জামান, সিএইচসিপি বিষ্ণু বর্মণ, ইউপি সদস্য আবু তাহের, এফডব্লিউএ দেবশ্রী বর্মন, এইচএ মফিজুল ইসলামসহ অন্যরা।

সভায় প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক এবং বাংলাদেশ হেলথ ওয়াচ চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চলানায় সভায় বক্তব্য দেন- বাংলাদেশ হেলথ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আকতার, প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, উপজেলা যুব সংগঠন বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তারসহ অন্যরা।

এসময় প্রয়াসের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম ও সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বর্মন উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে প্রয়াসের ইউনিট-১৫ নাচোলে উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সমন্বয় সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️